
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর হোসাইন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। দূর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আকবর হোসেন ঢাকার মনিপুর মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি আরো বলেন, ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাক ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর নিহত হয়। এ ঘটনায় সময় ছিটকে পড়ে এক নারী আরোহী গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নতি চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা