
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়িদহ ইউনিয়নের বোংগা গ্রামের মৃত রমজান আলির ছেলে ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুনুর রশিদ (৩৯), একই গ্রামের মৃত শরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (৪৫), মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান (৪৫) এবং দড়িগ্রাম গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ