
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৪২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন, , হাকিমপুর থানা, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি. হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হিলি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য