
জাকের পার্টির কিন্তু হুন্ডাও নাই, গুন্ডাও নাই। জাকের পার্টির এমপি-মন্ত্রী চেয়ারম্যান যাই হোক তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। আর অন্যান্য দলের এমপিরা ঢাকায় ফ্লাট বাসায়, আমেরিকায় বসে দেশ চালাবে। আমাদের টাকাও নাই আছে একটা টুপি আর একটা পাঞ্জাবি। আর আছে ইসলাম, ঈমান, এহ্সান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে একটা একটা করে ভোট দিবেন। মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ তথা বিশ্ব ইসলামী মহা-সম্মেলনে ২০২৬ উপলক্ষে উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জকের পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আলী আজগর শাহীন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা মৎস্যজীবী ফন্টের উদ্দ্যোগে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে কামাল উদ্দিনের বাড়ি সংলগ্ন এ কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন প্রধান ও কেন্দ্রীয় মৎস্যজীবী ফন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিশন সদস্য ও কেন্দ্রীয় মৎস্যজীবী ফন্টের নেতা মোহাম্মদ নাজিমুল হক, মিশন সদস্য ও উলামা ফন্ট ময়মনসিংহ বিভাগীয় নেতা মোহাম্মদ এমদাদুল হক আশিকি, মিশন সদস্য ও কেন্দ্রীয় মৎস্যজীবী ফন্টের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, মিশন সদস্য ও কেন্দ্রীয় মৎস্যজীবী ফন্টের নেতা মোহাম্মদ মুজাহিদ হোসেন, মিশন সদস্য ও কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী ফন্টের সভাপতি ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের দলীয় এমপি প্রার্থী আলী আসগর শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী ফন্টের সহ সভাপতি মোহাম্মদ ফালান মিয়া, জেলা মৎস্যজীবী ফন্টের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী ফন্টের সাধারণ সম্পাদক এড. হুমায়ূন কবির, হোসেনপুর উপজেলা মৎস্যজীবী ফন্টের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া সহ কেন্দ্রীয়-জেলা ও বিভিন্ন উপজেলা জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল