হোম » সারাদেশ » সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে প্রাণ গেলো যুবকের

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে প্রাণ গেলো যুবকের

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মো. মজনু মিয়া (৪২) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মজনু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি পুরোপুরি থামার আগেই নামার চেষ্টা করলে মজনু পড়ে যান। এতে তাঁর মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্টেশনের কর্মচারীরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে পৌঁছার এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, মরদেহ রবিবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!