হোম » সারাদেশ » গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া  রোগ মুক্তির দোয়া 

গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া  রোগ মুক্তির দোয়া 

মো.  মোশারফ হোসেন,  গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ৩ ডিসেম্বর বুধবার এশার নামাজের পর  শিল্প  ও  বণিক  সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ( ভি ভি আই পি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন  আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও গোপালপুর শিল্প বণিক সমিতির আহবায়ক এবং  সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেব।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোপালপুর শিল্প বণিক সমিতির সদস্য সচিব ও বিএনপির সভাপতি খালিদ হাসান  উথান, শিল্প বণিক সমিতির যুগ্ন  আহ্বায়ক মোহাম্মদ গিনি মিয়া ও আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য চিত্তরঞ্জন সাহা, রকিবুল ইসলাম, রাব্বি রহমান, দেওয়ান রাঙ্গা আহমেদ, মোঃ জুরান  মিয়া   প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  গোপালপুর বাজারের কেন্দ্রীয়  গোহাটির মসজিদের ঈমান সাহেব। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  দ্রুত  রোগ মুক্তির কামনা   করে আল্লাহর নিকট দোয়া করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!