
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর উদ্যোগে পুলিশ লাইন্স, সদর ও এনায়েপুর থানার কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেছেন। পর্যায়ক্রমে জেলার ১৩টি থানায় কর্মরত পুলিশ সদস্যদের শ্রমিক্ষণ প্রদান করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে (তায়কন্ড) সহকারী প্রশিক্ষক মো. সালাউদ্দিন ও রাকিবের পরিচালনায় থানায় থানায় মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন।
জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কন্ড) মো. সালাউদ্দিন বলেন, মার্শাল আর্ট একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম এবং শরীরের বিভিন্ন পেশী গোষ্ঠীকে শক্তিশালী করে। একই সঙ্গে ফিটনেস উন্নতসহ আত্মরক্ষার কৌশল শেখায়, যা নিজেকে এবং অন্যদের রক্ষা করতে সাহায্য করতে পারে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ নিজে ও অন্যদের প্রতি ধৈর্য শেখায় না বরং আপনার প্রশিক্ষণ এবং ক্ষমতার প্রতি আস্থাও শেখায়। মার্শাল আর্ট অনুশীলন আপনার শারীরিক স্বাস্থ্যকে উন্নত ও উচ্চ-শক্তির ব্যায়াম জড়িত রয়েছে। আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের সক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়বে। এতে বাহিনীর সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত হবে।
প্রশিক্ষনের বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘মার্শাল আর্ট’ আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ ও প্রযোজ্য কৌশল। পুলিশ সদস্যদেরকে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখানো নয়। তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও মনোযোগী হয়ে উঠবে। পর্যায়ক্রমে জেলার সকল পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক