প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়া রোগ মুক্তির দোয়া

মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ৩ ডিসেম্বর বুধবার এশার নামাজের পর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ( ভি ভি আই পি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন আপোষীর নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ও গোপালপুর শিল্প বণিক সমিতির আহবায়ক এবং সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর শিল্প বণিক সমিতির সদস্য সচিব ও বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, শিল্প বণিক সমিতির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ গিনি মিয়া ও আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য চিত্তরঞ্জন সাহা, রকিবুল ইসলাম, রাব্বি রহমান, দেওয়ান রাঙ্গা আহমেদ, মোঃ জুরান মিয়া প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালপুর বাজারের কেন্দ্রীয় গোহাটির মসজিদের ঈমান সাহেব। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির কামনা করে আল্লাহর নিকট দোয়া করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.