
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ধানের শীষের মনোনিত পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এর পক্ষে নির্বাচনি প্রচার প্রচারণার জন্য মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপি’ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার(২৪ নভেম্বর) সকাল ১১ টার সময় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে প্রায় ১ হাজার মোটরসাইকেল বের হয়ে উপজেলার পৌরসভাসহ তিন ইউনিয়নে এই শোডাউন করেন তারা। এসময় উপজেলার তিন ইউনিয়ন আলীহাট, বোয়ালদাড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন পদক্ষিন শেষে পৌরসভায় শোডাউন করে নির্বাচনি প্রচার প্রচারণা করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্ববান জানান দলের নেতাকর্মিরা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য