
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্বব্যাংকের অর্থায়নে ও কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রজেক্টের আওতায় ৩ মাস মেয়াদীশর্ট কোর্স প্রশিক্ষন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে । মঙ্গলবার উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্সরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন ।
এ উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউদ্দিনএরসভাপত্বি এক আলোচনাসভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পুলিশ পরিদর্শক নাহিদ ইসলাম প্রমুখ । সভার শুরুতে অধ্যক্ষ জিয়া উদ্দিন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম উত্থাপনকরেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন তার বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তার বক্তব্যে বলেন, তোমরা এ কেন্দ্রে প্রশিক্ষন গ্রহন করে পর নির্ভরশীল না থেকে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের জীবনকে এগিয়ে নিবে এটাই প্রত্যাশা করছি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ প্রশিক্ষন কোর্সে ১শ’২০ জন শিক্ষার্থীকে কম্পিউটার অপারেটর, গ্রাফিক্স ডিজাউন, ইলেকট্রিক্যাল,মোটর ড্রাইভিং ও মোবাইল সাভিসিং প্রশিক্ষন প্রদান করা হবে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল