
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার পূর্ব ভরণশাহী এলাকার মধ্যে পাড়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আশিক খাঁন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খাঁন। বক্তারা আগাম নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
০৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি টি.এম. নুর আলম লিখন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. রানা, পৌর ৫ নং ওয়ার্ড যুবদলের নেতা কবির ও বাবু, ছাত্রদলের নেতা ওমর ও জাকারিয়া, ৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছানোয়ার প্রাং, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রঞ্জু শেখ, বিএনপি নেতা গোলাম শেখ, জহুরুল ইসলাম ও ওসমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান