হোম » সারাদেশ » ৩৬ বছরের ১ম নির্বাচনে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠিত

৩৬ বছরের ১ম নির্বাচনে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠিত

Oplus_131072

পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার  বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী  ‘বাঞ্ছারামপুর  প্রেসক্লাবে’র নির্বাচিত কমিটির   ২ বছর মেয়াদী ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল  শুক্রবার  (১৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
পরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নিজস্ব ভূমিতে চলমান ভবন নির্মাণের কাজ পরিদর্শন করা হয়।
এসময় উপস্তিত ছিলেন  বাঞ্ছারামপুর  প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ,সহসভাপতি ফয়সল আহমেদ খান এবং সাধারণ সম্পাদক শামীম শিবলী সহ অন্যান্য সদস্যরা।পরে  প্রেসক্লাবের ভবন নির্মাণে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে,প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ,সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান, অর্থ সম্পাদক আগা মোহাম্মদ শামীম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী, সদস্য আতিকুর রহমান লিটন,মোহাম্মদ উল্লাহ,মারুফ,রুমন হায়দার, আলী আহাম্মদ,প্রমুখ।
সাংবাদিকবর্গ বলেন, ১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুল প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাবার পর থেকে একের পর প্রেসক্লাবের নামে একটি গোষ্ঠী এর নাম ভাঙ্গিয়ে নিজের আখের গুছিয়েছে।৩৬ বছর পকেট কমিটি করে সাংবাদিকদের স্বার্থের সাথে বেইমানি করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছর ৯ নভেম্বর  এই প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে বর্তমান কমিটি গঠন করা হয়।কিন্তু শকুনের থাবা থেকে এখনো মুক্ত হয়নি প্রেসক্লাবটি।ভোটে পরাজিতরা এখনও ষড়যন্ত্র পায়তারা চালিয়ে যাচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!