হোম » সারাদেশ » ভৈরবে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

ভৈরবে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য মান নিশ্চিত করতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে চারটি প্রতিষ্ঠানে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
অভিযানে দেখা যায়, মা কমলা ভান্ডারের সত্ত্বাধিকারী রমেন চন্দ্র রায় মথ ডাউলে কৃত্রিম রং মিশিয়ে তা মুগ ডাল নামে বিক্রি করছিলেনযা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ প্রতারণার দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং কৃত্রিম রং ব্যবহার করায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা এবং জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও জানা যায়, জিলানী ফ্লাওয়ার মিল এ উৎপাদন কার্যক্রমের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে মিলটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন,খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাস্ত করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আইন অনুযায়ী আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনসাধারণকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ভবিষ্যতেও আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। অভিযানে র‍্যাব,পুলিশ ও কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!