
হিলি প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এই ফলগুলো আমদানি করেন।
আজ রবিবার(৯ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে ২৫ মেট্রিক টন আপেল নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান,দীর্ঘ সাত বছর পর করোনার মহামারীর আগে ভারত থেকে আপেল আমদানি হয়েছিল। সবার সহযোগিতায় আবারো আজকে থেকে আমদানি শুরু হয়েছে।এখানে কাষ্টম যথেষ্ট সহযোগিতা করছেন। এক সময় এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণ ফল আমদানি হতো। কিন্তু বিভিন্ন জটিলতার কারনে তা বন্ধ হয়ে যায়।
হিলি কাষ্টমের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান , আমদানি কৃত আপেল গুলো ৭শ ডলারে রাজস্ব আহরণ হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য