হোম » সারাদেশ » বগুড়ায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া থেকে রায়হানুল ইসলাম
আজ দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে সংগঠনে সভাপতি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি অবিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কর্ম পরিকল্পনা গ্ৰহন করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেয়া যাবে না বলে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে। এসময় বগুড়া মোটর শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামসু, শ্রমিকদের অন্ধকারে রেখে কোন সরকার কে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইদুজ্জামান টুটুল , নুরুল হুদা মতিয়ার রহমান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!