হোম » সারাদেশ » বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণ: কুমিল্লার সেলিম গুরুতর আহত

বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণ: কুমিল্লার সেলিম গুরুতর আহত

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) বেলা প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

‎আহত ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদ চর গ্রামের বাদশা মিয়ার ছেলে আতাউর রহমান সেলিম (৩৫)।স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা আক্তার (৪৫), স্বামী মো. মুক্তার হোসেন, যিনি স্থানীয়ভাবে মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে” তার বাড়িতে কুমিল্লা জেলার কয়েকজন ব্যক্তি কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। রবিবার বেলা ১১টার দিকে তারা ককটেল তৈরি করার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সেলিম গুরুতর আহত হন।

‎গোপন সূত্রে আরও জানা গেছে, উপজেলার নসিপুর ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের একটি ডাকাত দলের সহযোগিতায় ওই ব্যক্তিরা বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। বিস্ফোরণের পর আরও দুই থেকে তিনজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

‎এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!