
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩০ (একশত ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার; পিকআপসহ ০২ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার সকাল ০৭:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানাধীন আলমনগর এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৩০ (একশত ত্রিশ) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ ১।মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১),পিতা-ঝাড়ু মিয়া,মাতা-লাকী বেগম,সাং-কমলপুর,আমলাপাড়া,থানা-ভৈরব,জেলা-কিশোরগঞ্জ ২।সাকিব (২২)পিতা- চান মিয়া,মাতা- ফাতেমা বেগম,সাং- রতনপুর,থানা- রায়পুরা,জেলা- নরসিংদী।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা