
মোঃ রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমান-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির নেতা কামরুল ইসলাম মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, বিএনপি নেতা জুমারত আলী জুম্মা, এইচ এম আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা মুস্তাফিজ, জয়নাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, শাহাবুদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, সাবেক ছাত্রনেতা টিটন লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম এবং পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন, “মরহুম মসিউর রহমান ছিলেন ঝিনাইদহ জেলার একজন অবিস্মরণীয় রাজনীতিক ও ত্যাগী নেতা। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, ছিলেন জনগণের কাছে নিবেদিত প্রাণ। তাঁর আদর্শ ও উন্নয়নের চেতনা আমাদের সকলের পথপ্রদর্শক হয়ে থাকবে।”
শেষে মরহুম মসিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার