হোম » সারাদেশ » মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ ১১ অক্টোবর রোজ শনিবার সকালে উপজেলার দাউদখালী ইউনিয়নের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি আবু সাঈদ জসিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর -৩ মঠবাড়ীয়া আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ।

শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত সন্মেলনে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ পৌর সেক্রেটারি আবুল বাশার, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম পিরোজপুর জেলা সাবেক সভাপতি মেহেদী হাসান, ইলিয়াস মৃধা অধ্যক্ষ মনজুরুল হক, মাওঃ শাহআলম, ইউপি সদস্য শামীম মিয়িজি প্রমুখ।

প্রধান অতিথি আঃ জলিল শরীফ তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা পেলে সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!