
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া, র্যাব-১২ এবং র্যাব-১০ (সিপিসি-৩ ফরিদপুর) এর যৌথ অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর তেল ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি রাজু মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ডাকাতি, খুন, মাদক ও অপহরণের মতো গুরুতর অপরাধের আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে মোহাম্মদ আজিজ (৪১), পিতা-মৃত কাঞ্চন মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং কুসুমপুরা, থানা-পাটিয়া, জেলা-বগুড়া, সকাল আনুমানিক ১০টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৬৫৫৩) ভাড়া করে ৭৫ ড্রাম মীর বনসপাতি পাম্প তেল (প্রতি ড্রামে ১৮৫ লিটার করে মোট ১৩,৮৭৫ লিটার) যার বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা, মেসার্স মমতাজ উদ্দিন, সেনপাড়া, রংপুর-এর উদ্দেশ্যে পাঠান। ট্রাকটি ড্রাইভার মানিক মিয়া এবং হেলপার মোঃ নজরুল ইসলামের মাধ্যমে পাঠানো হয়।
ওই দিন রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া সদর থানার দীঘলকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি ফাঁকা ট্রাক তেলবাহী ট্রাকটির গতিরোধ করে। পরে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রাকের কেবিনে ঢুকে ড্রাইভার ও হেলপারকে রামদা ও চাইনিজ কুড়াল দেখিয়ে বেঁধে ফেলে ও চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর তাদের জয়পুরহাট জেলার কালাই থানাধীন সরাইল এলাকার ধানক্ষেতে ফেলে দিয়ে তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পরই ভুক্তভোগী মোহাম্মদ আজিজ বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, মামলার সন্দেহভাজন আসামি মোঃ রাজু মুন্সী ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুলিয়া বাজার এলাকায় অবস্থান করছে
এরই প্রেক্ষিতে গত শুক্রবার (১০ অক্টোবর)রাত আনুমান সাড়ে ৮ টার দিকে র্যাব-১২ এবং র্যাব-১০ (সিপিসি-৩ ফরিদপুর) এর একটি যৌথ আভিযানিক দল পুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজু মুন্সী (পিতা-আব্দুর জলিল মুন্সী, সাং-জাঙ্গারপাশা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর) কে ১টি স্মার্ট মোবাইলসহ গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। র্যাবের এই তৎপরতা একটি অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি