
আবুল হাশেম, রাজশাহী : রাজশাহী বিভাগের ( ৬ নং) আসন বাঘা-চারঘাটের মানুষের কাছে আমিনুল ইসলাম মিঠু নামটি এখন মানবিকতার প্রতিশব্দ। তিনি যেন এ যুগের দাতা হাতেম তাই— যিনি নিজের সবটুকু বিলিয়ে দিতে চান অসহায় মানুষের কল্যাণে। আমেরিকান প্রবাসী, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট এই সমাজসেবক তার মানবিক ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন।
আমিনুল ইসলাম মিঠুর কাছে উন্নয়ন মানে শুধুই অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই তার মূল মন্ত্র। অসময়ে বা অসহায় মুহূর্তে সকলের পাশে থেকে তিনি নিরলসভাবে মানবিক সহযোগিতা প্রদান করে চলেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ থেকে শুরু করে ব্যক্তিগত অনুদান— সবক্ষেত্রেই তার উদার অনুদান অব্যাহত রয়েছে।
তিনি শুধু নামে নন, কাজেও একজন প্রকৃত দাতা। চারঘাট-বাঘার এই কৃতি সন্তান এলাকার মানুষের সুখে হাসতে এবং দুঃখে কাঁদতে জানেন। তাঁর জীবন মানেই মানবসেবা, আর তার রাজনীতি মানেই জনগণের প্রতি নিঃশর্ত ভালোবাসা।
এলাকাবাসীর বিশ্বাস, আমিনুল ইসলাম মিঠু ভাই তাদের পাশে থাকবেন সবসময়। তিনি যেন এভাবেই মানুষের হৃদয়ে মানবতার আলো জ্বালিয়ে রাখেন চিরদিন। সর্বস্তরের মানুষ তার এই নিঃস্বার্থ দ্বীনের খেদমত ও জনসেবার জন্য দোয়া করে চলেছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য