
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শীতলাই এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গরু বোঝাই একটি ভটভটি উল্টে গরু ব্যবসায়ী আমিনুল শেখ (৪০) নিহত হয়েছেন।
নিহত আমিনুল শেখ উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে। পুলিশ জানায়, সকালেই বাড়ি থেকে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই আমিনুল শেখ মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য