
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজির বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় মঙ্গলবার (৭ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রনোদনার আওতায় ৪২০ জন কৃষকদের বিনামূল্যে সার ও সবজি বীজ পালং শাক, বাটিশাক, লাল শাক, লাউ, বেগুন, বটবটি, মুলা বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য