
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে অবস্থিত পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অফিস কক্ষে রাখা একটি বসার সোফা পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ অফিসের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হামিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ফলে স্কুলের নথিপত্রে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য