
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার ধুনট, শেরপুর ও পাশ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারে শাড়ি, লুঙ্গি ও স্কুল ব্যাগ বিতরণ করেছে “সনাতন ৯২ পরিবার”। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ধুনট কেন্দ্রীয় বারোয়ারি দুর্গা মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধুনট উপজেলা শাখার সভাপতি এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ চন্দ্র ঘোষ, সনাতন ৯২ পরিবারের কেন্দ্রীয় কমিটির মডারেটর শংকর কুমার ঘোষ, সদস্য সঞ্চিতা সাহা, অশোক সাহা ও শোভন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট কেন্দ্রীয় বারোয়ারি দুর্গা মন্দির পূজা কমিটির সভাপতি তপু কুমার সাহা ও সাধারণ সম্পাদক লিখন কুমার সাহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল কুমার।
সনাতন ৯২ পরিবারের এই উদ্যোগকে সুধীমহল আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এবং দুর্গোৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার