হোম » সারাদেশ » কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক শিবগঞ্জের ৫ ডাকাত

কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক শিবগঞ্জের ৫ ডাকাত

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক হয়েছেন শিবগঞ্জ উপজেলার পাঁচ যুবক। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে পাঁচজন অপরিচিত ব্যক্তি বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা প্রথমে বিষয়টি খেয়াল করেন এবং পরে দলবদ্ধ হয়ে তাদের আটকানোর চেষ্টা করেন। এসময় তারা পালানোর চেষ্টা করে এবং একজন অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ারও চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

‎পরবর্তীতে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে দেহ তল্লাশি করে একটি পিস্তলসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

‎আটককৃতরা হলেন:  শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের স্বাধীন ইসলাম (৪২), বিহারহাট গ্রামের হযরত আলীর ছেলে রাকিবুল হাসান (১৮),সংসার দিঘি গ্রামের মোজাফফর আলীর ছেলে মনিরুজ্জামান (২৪),  বুলুর ছেলে জাকারিয়া (২০ ) ও আলিগ্রাম সামছুদ্দিন এর ছেলে মেজবাউল হাসান নাঈম (২২)।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ছিল একটি পিস্তল, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দুটি স্টিলের লাঠি এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!