
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় মাদক বিক্রি কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২, সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) ও নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, সোমবার রাত ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও ২টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার তিনশত টাকা জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার