
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা, প্রতিদিন ফজরের নামাজের পর নিয়মিত শরীরচর্চা ও হাঁটাহাঁটি করছেন একদল সচেতন মানুষ। এটি একটি অনুকরণীয় উদ্যোগ। সকালের এই হাঁটাহাঁটি বা স্বাস্থ্যই ঠিক রাখছে না, বরং সামাজিক বন্ধনও গড়ে তুলছেন,তাহারা বিভিন্ন ধরনের ব্যায়াম করে থাকেন, এই হাটাহাটি ক্লাবে যোগদান করেন সরকারি,বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, ছাত্রসহ সমাজের নানা শ্রেণির মানুষ এই ক্লাবের যোগদান করেন
তাদেরকে প্রশিক্ষণ দেওয়ান মোঃ মাহাবুর রহমান এবং পরিচালনা করেন( আলহাজ্ব বারিক মৃধা এবং মোঃ লতিফুর রহমান) প্রায় ৪০ জন সদস্যের নিয়ে।
নাটোর নলডাঙ্গা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সুমন সরকার বলেন, নলডাংগা হাটাহাটি ক্লাব বা শরীরচর্চা ক্লাব যে উদ্যোগ নিয়েছেন তা আসলেই প্রশংসনীয়।আমরা সকলেই জানি হাটাহাটি করা শরীরের পক্ষে কতটা উপকারী, প্রতিটি মানুষেরই উচিত প্রতিদিন( ২০-৩০) মিনিট করে একটি নির্দিষ্ট সময়ে হাটাহাটি করা। হাটাহাটি করলে আমাদের শরীরে যে রোগব্যাধি হয় যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ইত্যাদি বিভিন্ন আরও রোগবালাই থেকে দূরে থাকতে পারি বা এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারি। তাই সব মিলিয়ে হাটাহাটি ক্লাব যে উদ্যোগটা নিয়েছে তা আসলে প্রশংসনীয়। আমি সবার মঙ্গল কামনা করছি।
নলডাঙ্গা বাজার মালিক সমিতির সভাপতি , মোঃ নাসির উদ্দিন হক ইসলাম বলেন, আমার যুবসমাজ যে কাজটি করেছে যাহারা অসুস্থ ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই প্রয়োজন, শরীর পরিচর্যা করা, এই হাটাহাটি ক্লাবটি গড়ে তুলেছেন তাদেরকে স্বাগতম জানাই যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন বিশেষ করে ডায়াবেটিক্স রোগী, তাদের জন্য সুবিধা করার জন্য ধন্যবাদ। এবং আরো ধন্যবাদ জানাই যারা এ ক্লাবটি গড়ে তোলার জন্য উৎসাহিত করেছেন তাদেরকে।
নাটোর নলডাঙ্গা, হাটাহাটি ক্লাবের সকল বক্তারা বক্তব্য রাখছেন,আলহাজ্ব বারিক মৃধা, প্রবাসী আনিসুর রহমান (আনিস), মোঃ আলাউদ্দিন, জিকো ইসলাম, মোঃতাহের, আলী, মোঃ নাহিদ, ফারুক হোসেন , সুমন মাস্টার, মোঃজুয়েল সত্যজিৎ এবং এনামুল সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা