
আমতলী (বরগুনা) প্রতিনিধি
নারীর সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারের চলমান ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে নতুন কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩১৩ জন হতদরিদ্র নারীর হাতে নতুন কার্ড এবং প্রত্যেককে দুই মাসের ৬০ কেজি চাল (প্রতি মাসে ৩০ কেজি) বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন ২নং কুকুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মসুম তালুকদার, ইউনিয়ন পরিষদের সচিব কাওছার আহমদ, বকুল নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব মিয়া, সাংবাদিক বিপণ মুন্সি, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান বলেন, ভিডব্লিউবি কর্মসূচি শুধু সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি ও পরিবারকে স্বস্তি দেওয়ার কার্যকর উদ্যোগ। নিয়মিত সহায়তার মাধ্যমে নারীরা খাদ্যনিরাপত্তা পাচ্ছেন এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা