
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট
বাগেরহাটে চারটি সংসদীয় আসন থেকে তিনটিতে কমিয়ে আনার প্রতিবাদে এবং চার আসন পুনঃবহালের দাবিতে মোল্লাহাটে সর্বদলীয় কমিটির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত হরতালের সমর্থন জানানো হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লাহাট বাজার, বিশ্বরোড় হয়ে মাঝে ফিলিং স্টেশনে এসে শেষ হয়। নেতৃত্ব দেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ, খুলনার জনতার মেয়র এস এম মুশফিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদুল আলম, কৃষক দলের সাধারণ সম্পাদক কালিম মুন্সি, বিএনপি নেতা মো. কালিম মোল্লা(সম্ভাব্য মুক্তিযোদ্ধা প্রজন্মদল সভাপতি),সাবেক যুবূল নেতা কাজী রিপন, সাবেক ছাত্রদল আহ্বায়ক ইরান মোল্লা প্রমুখ। এছাড়া জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “ইসির এই অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মানি না। আগামীকাল থেকে সর্বদলীয় কমিটির উদ্যোগে ঢাকায় ঘোষিত হরতাল সফল করতে সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত— সংসদীয় আসন তিনটির পরিবর্তে চারটি পুনঃবহাল না হওয়া পর্যন্ত— ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে সর্বদলীয় কমিটি।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক