হোম » সারাদেশ » হিলিতে রাজনৈতিক মামলায় গোলাম রব্বানী আটক

হিলিতে রাজনৈতিক মামলায় গোলাম রব্বানী আটক

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে রাজনৈতিক মামলায় উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা গোলাম রব্বানীকে (৪০) আটক করেছে থানা পুলিশ । তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর ম্যানেজার ছিলেন বলে জানা যায়।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হিলি থেকে তাকে আটক করা হয়। গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর(রাজধানী মোড়)এলাকার আব্দুর রহিমের ছেলে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দক্ষিন বাসুদেবপুর (রাজধানী মোড়)এলাকার গোলাম রব্বানী তিনি সাবেক চেয়ারম্যান এর ম্যানেজার ছিলেন এবং আওয়ামী লীগের সাথে জরিত থাকায় সন্দেহভাজন আসামী ছিলেন একারনে তাকে আটকের অভিযান চালানো হয় কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি আজকে হিলিতে আসলে তাকে আটক করা হয়। এবিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

 ওসি আরও বলেন, তাকে আটকের খবর পেয়ে উৎসুক জনতা থানার সামনে বিকালে দীর্ঘক্ষন বিচারের দাবীতে বিক্ষোভ করেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি গোলাম রব্বানী যে ধারায় অপরাধী তাকে সেই মামলায় চালান করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!