
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা একটি এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে নিজ খরচে ৫০ জন অসহায় দুঃস্থ ও এতিম ছাত্রদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন। গতকাল শুক্রবার উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের অবহেলিত দক্ষিণ পূর্ব জোলাগাতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আকর্ষিক ভাবে পরিদর্শন করার জন্য উপস্থিত হন ইউএনও ।
এ সময় তিনি ছাত্রদের জন্য গরুর গোস্ত, আলু, ডাল, চাউল, মিষ্টি সহ রান্না করার অন্যান মালামাল নিয়ে ওই হাফেজী মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হন। পরে তিনি মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার পরিবেশন করেন ও মাদ্রাসার ছাত্রদের পড়া ও থাকার জায়গা পরিদর্শন করেন। পরে তিনি এলাকার জন গুরুত্বপূর্ণ রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ গুলো দিনব্যাপী ঘুরে দেখেন। এ সময় তার সাথে শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আসলাম ফরাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী