
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার হামছায়াপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাড়িদহ মডেল ইউনিয়ন ও শাহবন্দেগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যথাক্রমে তবিবুর রহমান ও কাজী আবুল কালাম আজাদ জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ফলে এই দুই ইউনিয়নে নতুন প্রার্থী না দিয়ে তাদেরকেই পুনরায় প্রার্থী হিসেবে বহাল রাখা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও শেরপুর-ধুনট আসনের দলীয় এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুর রহমান। রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আটটি ইউনিয়নে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন: সুঘাট ইউনিয়ন – লুৎফর রহমান ভবানীপুর ইউনিয়ন – এডভোকেট আব্দুল হালিম (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) খামারকান্দি ইউনিয়ন – আব্দুল মতিন (সাবেক চেয়ারম্যান) খানপুর ইউনিয়ন – আব্দুল খালেক
সীমাবাড়ি ইউনিয়ন – ইমাম হোসেন,বিশালপুর ইউনিয়ন – আব্দুস সাত্তার, মির্জাপুর ইউনিয়ন – হাফেজ জহুরুল, কুসুম্বি ইউনিয়ন – আনিসুল ইসলাম
ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক, সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তফিদ নাসিম, শাহীন আলম, শফিকুল ইসলাম, ইফতেখার আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক