
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে । উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে পৌর আঃ আজিজ মাতৃ সদন চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মোর্শেদ আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম ।
এ সময় তিনি বলেন ৭১ কে বাদ ২৪ কে শুধু মূল্যায়ন করলে হবেনা। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা- কর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান। তাছাড়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মুজিবুর রহমান । অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজন। বক্তব্য শেষে মাতৃ সদন থেকে একটি শোভা যাত্রা বের করেভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একস্থানে এসে শেষ হয় ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা