
এম এইচ সোহেল,চাটখিল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গার্লস একাডেমির হলরুমে বিকেল ৫ টায় ছাত্রনেতা জাহিদ আসলাম এর সঞ্চালনায়, শামসুল ইসলাম জনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল, কৃষক দলের সিনিয়র সহসভাপতি রেজানুর পাটোয়ারী লিটন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজিদ, যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল আজম জগলু, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি পলাশ, মোজাম্মেল হোসেন লন্টু, ছাত্র নেতা আলাউদ্দীন চৌধুরী কাজল ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, বিএনপি সুশৃংখল দল। দলের যারা শৃঙ্খলা বজায় রাখতে পারবে না, তারা আমাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ নেতাকর্মীদের পরিচালিত হওয়ার আহবান জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল