হোম » সারাদেশ » কাউখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

module: a; hw-remosaic: 0; touch: (0.29722223, 0.29722223); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 50.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য আগাম দুর্যোগ কার্যক্রম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম কার্যক্রম বিষয়ক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলার নির্বাহী সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, নির্বাহী সদস্য রেজাউল হক রিয়াজ, পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, প্রজেক্ট অফিসার আবু মোহাম্মদ জুবায়ের। কর্মশালায় সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রায় ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয় উপরে আলোচনা করা হয়। দুর্যোগের আগাম সর্তকতা সংকেত পাওয়ার পর প্রথম ৭২ ঘণ্টা করণীয় বিষয়গুলি আলোকপাত করেন। দুর্যোগের পূর্বের ৩৬ ঘন্টা এবং দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়গুলোতে কোন কাজটি কিভাবে করতে হবে এইসব বিষয় বিস্তারিত দিক নির্দেশনাও মূলক আলোচনা করা হয়। আলোচনায় ভক্তরা দুর্যোগ মোকাবেলা মধ্য দিয়ে জানমালের নিশ্চয়তা সহ গবাদি পশু পাখির মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে সকলের সহযোগিতাও ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয় গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যের হাতে রেডক্রিসেন সোসাইটির পক্ষ থেকে ছাতা উপহার দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!