হোম » সারাদেশ » ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি পেল কৃষকরা

২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি পেল কৃষকরা

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি তুলে দেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,বিএনপি’র সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, জামায়াতের সেক্রেটারী রজব আলী,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!