হোম » সারাদেশ » পানিতে ভাসছে বগুড়া সদর এলএসডি!

পানিতে ভাসছে বগুড়া সদর এলএসডি!

বগুড়া থেকে রায়হানুল ইসলাম: পানিতে ভাসছে বগুড়া সদর এলএসডি! যা পোকামাকড়ের আক্রমণে কোটি কোটি টাকার খাদ্যের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বগুড়া সদর এলএসডি। প্রতিষ্ঠিত হবার পর সদরের এই একমাত্র খাদ্য গুদামটি স্বাভাবিক থাকলেও কালের বিবর্তনে পুরো এলাকায় প্রতিটি স্থাপনা উঁচু করে ফেলায় ব্যাপক জনাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
যে কারণে খাদ্য গুদামে আসা শ্রমিক , ঠিকাদার সহ কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। চারধার পানি বন্দি হওয়ায় স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের পোকামাকড় বৃদ্ধি পেয়েছে। যা কোটি কোটি টাকার ধান, চাল, গম মজুত ঝুঁকিতে ফেলেছে।  দীর্ঘদিন এ অবস্থা চললেও অজানা কারণে কোন সংস্কার কার্যক্রম দেখা যায়নি।
এ অবস্থায় বগুড়া সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এল এস ডি এস এম আতিকুল ইসলাম বলেন , খাদ্য গুদামের মধ্যে বিভিন্ন ধরনের প্রকার আক্রমণ স্বাভাবিকভাবে পানি বৃদ্ধির কারণে ঘটছে। শ্রমিকদের হাতে-পায়ে বিভিন্ন চর্মরোগ দেখা দিয়েছে। মালামাল আনানে আয় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। গত তিন মাসের বৃষ্টি স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। অতি দ্রুত পানি নিষ্কাশন ও সংস্কারের ব্যবস্থা না করলে কোটি কোটি টাকার খাদ্য মজুদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
 তিনি প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গড়িমশি রয়েছে বলে সচেতন বগুড়াবাসীর ধারণা। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, দুই মাসের মধ্যে বগুড়া সদর এলএইচডি খাদ্য গুদামের কাজ শুরু করার চেষ্টা করছে সরকার। আমরা আশাবাদী এই সংস্কার কার্যক্রম করতে পারলে চরম ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!