
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সারিয়াকান্দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ই জুলাই) বিকালে সারিয়াকান্দি পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ- লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি নেতারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে ৩১ দফার বিষয়ে তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পান্জাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপিনেতা টুকু মন্ডল, জুলফিকার আলম রুনু প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য