হোম » সারাদেশ » শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ আহসান হাবিব হাসানের ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী কক্সবাজার জেলার প্রথম শহীদ আহসান হাবিব হাসান-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ছড়ারকুল কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ বাহাদুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেন, “শহীদ আহসান হাবিব বৈষম্যহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইসলামী আন্দোলনের বিজয়ের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

দোয়া মাহফিলে শহীদের পিতা হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সেক্রেটারি অধ্যাপক সৈয়দ করিম, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের, ইউনিয়ন সহ-সভাপতি মাস্টার এনামুল হক, ফরিদুল আলম চৌধুরী, এইচ এম এরশাদ, সেক্রেটারি আতিকুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এহসান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুনিরুল আলম কুতুবী, হাফেজ মহিউদ্দিন, হামিদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!