
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিএসসিকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ (বিএসসি) মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের পুত্র। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক পদে ছিলেন বলে জানা গেছে। গত ০২/০৯/২০২৪ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদ কে বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি