
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার সন্ধ্যায় দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ১৭ জুলাই মামলা জামালপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ২০২১ইং সালের ২৪ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল বরাবর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৪০৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য দাখিল করেন। দুদক তথ্য যাচাই ও অনুসন্ধান করে বাদশার প্রকৃত সম্পদের পরিমাণ পায় ৫ কোটি ২ লাখ ৩০ হাজার ১৫ টাকা। এর মধ্যে তিনি কিছু সম্পদের তথ্য গোপন করেছেন এবং কিছু ক্ষেত্রে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য দিয়েছেন বলে জানাগেছে। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মামলা প্রসঙ্গে জামালপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান রতন বলেন, “আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যথাযথভাবে মামলাটি দায়ের করা হয়েছে।”ন বৃদ্ধ মা

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান