হোম » সারাদেশ » ভৈরবে  নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায়  হাবিব এন্টারপ্রাইজ  কে জরিমানা  ও ৬ বস্তা পলিথিন জব্দ 

ভৈরবে  নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায়  হাবিব এন্টারপ্রাইজ  কে জরিমানা  ও ৬ বস্তা পলিথিন জব্দ 

৬ জুলাই, এম এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :  ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায়  হাবিব এন্টারপ্রাইজ  কে জরিমানা  ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত । জানাযায়, দীর্ঘদিন  ধরে হাবিব এন্টারপ্রাইজ  নিষিদ্ধ পলিথিন আমদানি  করে বাসস্ট্যান্ডে একটি গোডাউনে রেখে বাজারজাত  করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকালে গোডাউনে অভিযান  পরিচালনা করে ১শ ৫০ কেজি ( ৬ বস্তা)  পলিথিন জব্দ করে  ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত । এ সময়  ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি । এ সময় উপস্থিত  ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়াঁ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!