
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ অফিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী (৬০),কে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩০শে জুন) রাত দেড়টার দিকে তাকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য বলে জানা গেছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে বিগত ১৫ নভেম্বর তারিখে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা