
মো.মোশারফ হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার মান উন্নয়নে করনীয় সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী, শিক্ষক বন্ধু, জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টূ। গোপালপুর উপজেলা শাখার সভাপতি শেখ মো: জোবায়রুল হকের সভাপতিত্বে গত ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা শাখার সম্পাদক মো: আমিনুল ইসলামের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক অধ্যক্ষ ও মেয়র খ. জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা.মো: রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার মো: জুলফিকার হায়দার, উপজেলা বিএনপি সম্পাদক কাজি লিয়াকত ভিপি, টাংগাইল জেলা শাখার সভাপতি মো: আব্দুল কাদের প্রমূখ।
উপজেলার সকল শিক্ষক, সাংবাদিক সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক