
আবুল হাশেম: রাজশাহীর বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে মাদক ব্যবসায়ী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করেছে এবং একটি অজ্ঞাতনামা মরদেহ।
১৮ জুন ২০২৫, মঙ্গলবার, বাঘা থানা পুলিশের একটি বিশেষ দল চক ছাতারী এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন (৫০), পিতা- মৃত নফির উদ্দিন এবং মোঃ আলামিন ইসলাম (২৬), পিতা- মোঃ মজিবর, দু’জনেই সাং- চক ছাতারী, থানা-বাঘা, জেলা-রাজশাহী—এই দুই ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্য একটি অভিযানে বাঘা থানা পুলিশের আরেকটি দল গ্রেফতার করে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাকিবুর রহমান সেখ, পিতা- আঃ মালেক সেখ, সাং- কেশবপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী এবং নিয়মিত মামলার পলাতক আসামি সুজিত হালদার (৪২), পিতা- মৃত হারান চন্দ্র হালদার, সাং- জোতরঘু দশানীপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী কে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একই দিনে বেলা অনুমান ১১:৩০ মিনিটে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারে নির্মাণাধীন সরকারি হাটের সিঁড়ির মুখে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (বয়স অনুমান ৬৫) লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক