
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আজ ০৩ জুন ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনকালে পুলিশ সুপার কারাগারে দায়িত্বরত অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দীদের কথা মনযোগ দিয়ে শোনেন। এসময় তিনি কারাগারে বন্দীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সহ মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলার প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ