
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলে একই পরিবারের দুই ছেলে ও বাবাসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাহাত মন্ডল (২৬)। আহতরা হলো আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালে হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, আজ সকালে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় আসার পর নিয়ন্ত্রল হারিয়ে ফেলে। পরে এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া