
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : বৃহত্তর চকরিয়া-মাতামুহুরি সাংগঠনিক উপজেলার অটোরিকশা-টেম্পো-সি.এন.জি শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪৯১ নামে সিএনজি স্টেশন নিয়ন্ত্রণে নিতে একই রেজিষ্ট্রেশন নম্বরে দুই কমিটি ঘোষণা করেছে । এই পাল্টাপাল্টি কমিটি নিয়ে সিএনজি স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশংকা করেছেন শ্রমিকরা ।
ঘোষিত দুই কমিটির নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে একে অপরকে অবৈধ কমিটি বলে অখ্যায়িত করেন । শ্রমিকদের বিভক্তি ও বিরোধে কক্সবাজার জেলা অটোরিকশা-টেম্পা-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪৯১ কর্তৃক একই নামে দুই কমিটি ঘোষণাকে দায়ী করেছেন অনেকে ।
ঘোষিত দুই কমিটির এক গ্রুপে জয়নাল আবেদীন সভাপতি,আব্দু রহিমকে সাধারণ সম্পাদক করে ২৫ মে জেলা থেকে উক্ত কমিটি ঘোষণা করেন সভাপতি জালাল উদ্দীন , সাধারণ সম্পাদক নুরুল হক । অপরদিকে আলমগীর কালুকে সভাপতি, আব্দুল কাদের ভুট্টোকে সাধারণ সম্পাদক করে গত ২২ মে কক্সবাজার জেলা থেকে সভাপতি রাশেদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ সাক্ষরিত প্যাডে কমিটি ঘোষণা করেন ।
একই রেজিষ্ট্রেশন নম্বরে,একই নামে ঘোষিত দুই কমিটি নিয়ে সংঘর্ষের আশংকা প্রকাশ করেছে সাধারণ সিএনজি শ্রমিকরা । উভয় কমিটির নেতৃবৃন্দ বিএনপি সমর্থিত হওয়ায় অঘটন হওয়ার পূর্বেই বিএনপি নেতৃবৃন্দের কাছে দ্রুত সমাধান করার আহ্বান জানান শ্রমিকরা ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল