
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, চেম্বার অব কমার্সের পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম, এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং যুব সমাজকে তা পরিহারের জন্য সচেতনতামূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল